শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফুলবাড়ীতে অগ্নিকান্ডে আবাসন প্রকল্পে ১০টি ঘর পুড়ে ছাই : খোলা আকাশের নিচে দিন কাটচ্ছে পরিবারগুলো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ২২১ বার পড়া হয়েছে

 

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীর গড়পিংলাই আবাসন প্রকল্পে গত শনিবার (২৫নভেম্বর) রাতে
ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে
প্রায় দশ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো
খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছেন।
জানা যায়, ওই আবাসন প্রকল্পের ৫নং ব্যারাকের ৩নং বাড়ির বাসিন্দা আবু
তালেবের বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে সর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের
সূত্রপাত ঘটে। নিমিসেই আগুন ওই ব্যারাকের ১০টি বাড়িতে ছড়িয়ে পড়ে। বাসিন্দারা
চেষ্টা করেও তাদের ঘরবাড়ি রক্ষা করতে পারেননি। ফলে ব্যারাকের ১০টি ঘরই সম্পূর্ণরুপে
পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, নূর জাহান ও মর্জিনা
বেগম বলেন, আগুন লাগার পরপরই বিরামপুর দমকল বাহিনীকে মোবাইল ফোনে বিষয়টি
জানিয়ে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করা হয়। কিন্তু ফায়ার স্টেশন থেকে জানানো
হয়, তারা যেতে পারবেন না। ফুলবাড়ী ফায়ার স্টেশনকে জানানোর জন্য পরামর্শ দিয়ে
মোবাইল ফোন রেখে দেন। পরে ফুলবাড়ী ফায়ার স্টেশনকে জানানো হলে তারা ঘটনা স্থলে
গিয়ে দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিরামপুর ফায়ার স্টেশনের লোকজন আগুন নেভানোর কাজে
আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো এবং অন্তত ৫টি ঘর ছাই হওয়ার হাত থেকে রক্ষা
পেত।
এদিকে ঘটনার পরপরই ওই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস
সালাম চৌধুরী ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মাস্টার ঘটনাস্থলে গিয়ে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেক পরিবারকে নগদ ১হাজার
টাকা অনুদান সহায়তা প্রদান করা হয়। একই সাথে ওই রাতেই ব্যক্তিগতভাবে
ক্ষতিগ্রস্তদের খাবার সরবরাহ করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মাস্টার।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মাস্টার বলেন, অগ্নিকান্ড ঘটনার পরপরই
তিনি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। কিন্তু আগুনে সবকিছু ভস্মিভূত হওয়ায়
কোন কিছুই রক্ষা করা যায়নি। ওই রাত থেকেই ক্ষতিগ্রস্তরা পরিবার পরিজন নিয়ে
আবাসন প্রকল্পের পুকুর পাড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের
মাঝে ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে খাবার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ ১হাজার টাকা আর্থিক
সহায়তাসহ কম্বল বিতরণ করা হয়েছে। এদিকে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদের
চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের
মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন,
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তাসহ ঘরবাড়ি নির্মাণের
জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451