বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার-গ্রেফতার ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

 হেলাল শেখ/ফরহাদ হোসেন ,আশুলিয়া:   ঢাকার আশুলিয়ার জামগড়ার ভাদাইল রূপায়ন আবাসন এলাকাসহ পৃথক স্থান থেকে দুইজন নারীর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। শনিবার ২৫ নভেম্বর ২০১৭ইং ঘটনা স্থলে গিয়ে এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়ার জামগড়ার রূপায়ন আবাসন ১ নং গেটের সামনে উত্তর পাশের দেলোয়ার ভান্ডারীর বাড়ীর ভাড়াটিয়া মোছাঃ মৌসুমী বেগম (২১) এর লাশ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় মৌসুমীর স্বামী আব্দুল মোতালেব (২২)কে গ্রেফতার করা হয়েছে। মোতালেব ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার গোজিয়া এলাকার প্রতিবন্ধী ফরমান আলীর ছেলে। মোতালেব ও তার স্ত্রী মৌসুমী ৬ মাস আগে জামগড়া এলাকায় উক্ত ভান্ডারীর বাড়িতে বাসা ভাড়া নিয়েছেন বলে ওই বাড়ির মালিক মোছাঃ বাছেরুন বেগম জানান। তিনি বলেন, মোতালেব ঘটনার দিন দুপুরে জুম্মার নামাজ পড়তে বাসা থেকে বাহির হয় এর পর ২টার দিকে বাসায় ফিরে সে চিৎকার দিয়ে বলছে যে তার স্ত্রী মৌসুমী ফাঁসি দিয়েছেন। তাকে রশি কেটে নামিয়ে দেখা যায় সে মারা গেছেন। পরে ওই বাড়ির লোকজন পুলিশকে খরব দিলে পুলিশ এসে মৌসুমীর লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য হাসপাতালে পাঠিয়েছেন বলে পুলিশ জানায়। মৃত মৌসুমীর দেড় বছরের মুসলিমুন নামের একটি ছেলে রয়েছে। অন্যদিকে আশুলিয়ার চারিগ্রাম সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার এর নিকট থেকে একটি বাড়ী থেকে মোছাঃ সাফিয়া আকতার (১৮) এর লাশ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় রাজ আহম্মেদ নামের একজন কে গ্রেফতার করেছেন পুলিশ। রাজ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ এলাকার মৃত গোলাম মন্ডলের ছেলে। উক্ত পৃথক দুইটি লাশের তদন্তকারী পুলিশ অফিসার এস আই শফিকুল ইসলাম শফিক জানান, এ ঘটনায় দুইজন আসামীকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে আশুলিয়া থানায় জিডি করা হয়েছে। জিডি নং ১৮৭৬ ও ১৮৭৭৭। তারিখঃ ২৪/১১/২০১৭ইং। এ রিপোর্ট লেখা পযন্ত আসামী দুইজন কে থানা হাজতে রাখা হয়েছে। পরে আসামীদেরকে আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451