কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় আহত হয়েছে মিরাজ (২৩) নামে এক যুবক।আহত মিরাজকে স্বজনরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। হামলা ও লুটপাটের ঘটনায় অবশেষে সাত জনের নামে মামলা দায়ের করা হয়।মামলা আসামীরা হলেন, কাইয়ুম তালুকদার, মো.ইলিয়াছ মুন্সী,আবু সালেহ তালুকদার, মো.সজিব মুন্সী,মো.রাকিবুল তালুকদার, মো.আতিক তালুকদার, মো.ফকু গাজীকে আসামী করে গত ২২ নভেম্বর কলাপাড়া থানায় মামলা দায়ের করেন মো.আনোয়ার হোসেস শিকদার বাদী হয়ে। এ মামলা নং -২৪ ।মামলা থেকে জানাগেছে , গত ২২ নভেম্বর বেলা সাড়ে ১০ টার সময় আনোয়ার শিকদারের নিজের জমিতে ধান কাটার সময় আসামীরা হামলা চালায় এবং কাটা ধান লুটপাটের চেষ্টা করে ।এতে বাঁধা দেয়ায় আনোয়ার শিকদারের পরিবারের উপর হামলা চালায়। এসময় নাতি মিরাজ মাতুব্বরকে মারধর করে গুরুতর জখম করা হয়।কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান, মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।।