সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

ঝিনাইদহে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৪ ব্যবসায়ী আটক !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা সংবাদাতাঃ
ঝিনাইদহে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ ব্যবাসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকাল ও রাতে ঝিনাইদহ সদর উপজেলার আড়পাড়া ও চুয়াডাঙ্গা জেলার বনানীপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো-ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার মকছেস আলী বিশ্বাসের ছেলে রোকন বিশ্বাস (২৬), আরাপপুর মাস্টার পাড়ার ইউনুস আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৪) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার জয়নগর গ্রামের আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩১) ও দামুড়হুদা উপজেলার সিনেমা হল পাড়ার মখলেছুর রহমানের ছেলে অন্তর হোসেন (২৫)।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আলাদা অভিযান চালায় তারা। সে সময় ঝিনাইদহ শহরের আড়পাড়া থেকে ১৮০ বোতল ফেনসিডিল, ৫০ গ্রাম গাজা ও নগদ ৬ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয় রোকন মন্ডল ও শরিফুল ইসলামকে।
অপরদিকে, চুয়াডাঙ্গার বনানীপাড়া থেকে আটক করা শহিদুল ইসলাম ও অন্তর হোসেনকে।পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী কবরস্থান থেকে উদ্ধার করা হয় ৬ বোতল বিদেশি মদ, ১২৭ পিস ইয়াবা, ৫৪ বোতল ফেনসিডিল ও নগদ ২২৩৮ টাকা।আটকদের জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর ও চুয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451