বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক

ঝালকাঠি গাবখান ব্রীজে যাত্রীবাহী-মালবাহী গাড়ী মুখোমুখী – আহত-১৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ- গাবখান সেতুর পশ্চিম তীরে বেপরোয়া গতিতে সামনের গাড়ীকে ওভারটেক করতে গিয়ে বলেশ্বর পরিবহন (ধানসিঁড়ি) গাড়ীটি বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলার টেম্পুর মুখোমুখী সংঘর্ষে যাত্রী ও চালক সহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পর ২ জনকে আশঙ্কা জনক অব¯’া বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রবিবার দুপুর ১ টায় ঝালকাঠি শহরতলীর গাবখান সেতুর পশ্চিমপ্রান্তে এ দূর্ঘটনা ঘটেছে।

    দূর্ঘটনা কবলিত গাড়ীটির কয়েকজন যাত্রী জানায়, খুলনা-বরিশাল রুটের যাত্রীবাহী বলেশ্বর পরিবহন (ধানসিঁড়ি) গাড়িটি পিরোজপুরের বেকুটিয়া ফেরী থেকে ওঠার পর থেকে সামনের অপর যাত্রীবাহী গাড়ীকে ওভারকেট করার জন্য বেপরোয়া হয়ে ওঠে। এতে আতংকিত যাত্রীরা বারবার চালককে সংযত হয়ে গাড়ী চালানোর জন্য অনুরোধ করেন। এক পর্যায় গাবখান ব্রীজের পশ্চিমপ্রান্ত থেকে ওঠার সময় দূর্ঘটনা কবলিত বলেশ্বর (ধানসিঁড়ি) পরিবহনটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলারটেম্পু ও একটি মোটর সাইকেলকে সামন দিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে টেম্পু ও মটোরসাইকেল চালক সহ কমপক্ষে ১৫ জন আহত হলেও যাত্রীবাহি গাড়ীটির চালক পালিয়ে যায়। ¯’ানীয় জনগনের সহযোগীতায় আহত ৬জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যার মধ্যে থেকে আশংকাজনক ২জনকে তাৎক্ষনিক ভাবে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।     

    খবর পেয়ে তাতক্ষনিক ঝালকাঠি থানার ওসি মাহেআলম, ট্রাফিক সার্জন হাবিবুর রহমান ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা ¯’লে ছুটে যায়। তারা দূর্ঘটনায় আহত লোকজন সহ ক্ষতিগ্র¯’ গাড়ীগুলো অপসারনের উদ্দোগ নেয়।  
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451