বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়লেখায় ৮ স্থানে পুলিশের নিরাপত্তা চৌকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৩১৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা
উপজেলার ৮ স্থানে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। উপজেলা শহরের
প্রবেশপথসহ বিভিন্ন সড়কে পুলিশের রাত্রিকালীন এ তল্লাশি জোরদার করা
হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত থেকে এ তল্লাশি চৌকির কার্যক্রম চালু করা
হয়েছে। এসময় সন্দেহভাজন প্রতিটি গাড়ি তল্লাশি করতে দেখা গেছে পুলিশ
সদস্যদের।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ,
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, পুলিশ
পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, উপ-পরিদর্শক (অপারেশন) অমিতাভ দাস
তালুকদার, উপ-পরিদর্শক ইয়াকুব হোসেন প্রমুখ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান তল্লাশি
চৌকি চালুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বলেন, ‘জন
নিরাপত্তার জন্য এ তল্লাশি কার্যক্রম এখন থেকে চালু থাকবে।’

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু
ইউছুফ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বলেন, ‘অপরাধিরা অপরাধ করে যাতে
সহজে পালিয়ে যেতে না পারে।  এ জন্য এ চেক পোস্টের গতিশীলতা আনা হয়েছে।
নাগরিকদের স্বস্তিতে রাখাই পুলিশের কাজ।

থানা এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য চৌকি বসিয়ে এ তল্লাশি
অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451