শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে আগুনে বসতঘর পুড়ে ছাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৪১৭ বার পড়া হয়েছে
bty

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে
অগ্নিকান্ডে মাজাহারুল ইসলামের বসতবাড়ি পুড়ে গেছে।
অগ্নিকান্ডের সময় মাজাহারুল ইসলামসহ পরিবারের কোন
সদস্য বাড়িতে ছিল না। মাজাহারুল ইসলাম বেরাইদেরচালা
গ্রামের হুসেন আলীর ছেলে।
শুক্রবার সকাল নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময়
স্থানীয়দের চেষ্টায় সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ জানান,
কারখানার পার্শ্ববর্তী বাড়ি হওয়ায় কারখানার ব্যবহার্য
বিভিন্ন রকমের সূতার স্তুপ মাজহারের বাড়ির চালে জমেছিল।
শুক্রবার সকাল নয়টার দিকে এসকিউ গ্রুপের এফএস
সোয়েটার কারখানার বয়লার রুম হতে আগুনের স্ফুলিঙ্ক এসে
টিনের উপর জমে থাকা সুতার স্তুপে আগুন লাগে। এতে ওই বাড়ির
দুটি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়দের
উদ্যোগে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ দিকে
গত তিন দিন যাবৎ বাড়ির মালিক স্বপরিবারে ভ্রমণে কক্সবাজার
রয়েছেন। বাড়িটি তালাবদ্ধ ছিল। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির
পরিমাণ নির্ধারণ করা যায়নি।
এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা নূরুল হক মিষ্টার
জানান, বসত বাড়িতে লাগা আগুনের সাথে কারখানার বয়লার
মেশিনের কোন সম্পর্ক নেই। আগুন লাগার খবরে কারখানা থেকে

পানি দিয়ে আগুন নেভাতে সহায়তা করা হয়েছে। তারপরও বিষয়টি
খোঁজ নেয়া হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451