শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান কোনো বাধা হবে না : ব্যারিষ্টার মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৪৭০ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেছেন,
সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয় এবং সংবিধান জনগণের
উর্দ্ধেও নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান কোনো বাধা
হবে না। তিনি বলেন, দেশ এখন অত্যন্ত গভীর সংকটের মধ্যে রয়েছে। সমঝোতার
মাধ্যমে সরকারকে এ সংকট নিরসন করতে হবে। আমরা ভোটের অধিকার হারিয়েছি,
গণতন্ত্র হারিয়েছি, মৌলিক অধিকার হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি,
সংবাদপত্রের স্বাধীনতা নেই, সর্বশেষ বিচার বিভাগের স্বাধীনতা হারিয়েছি।
বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই অধিকারগুলো ফিরিয়ে
আনতে হবে। আমরা চাই একটি সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন
অনুষ্ঠিত হোক। তিনি আজ দুপুরে জেলা শহর মাইজদীর স্থানীয় একটি
কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা বিএনপি’র নির্বাহী কমিটির প্রথম
সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা বিএনপি’র সভাপতি গোলাম
হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিেেসবে অতিথি ছিলেন, বিএনপি’র ভাইস
চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান ,বরকত উল্লা বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা
জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন,
সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও শামীমা বরকত লাকী। এছাড়াও
জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিষ্টার মওদুদ আহমেদ
বলেন, এই সরকার বিএনপি’র অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে
হয়রানি করছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিধায় ধৈর্য্য ধরে আছি। যদি
সমঝোতা না করে ২০১৪ সালের মতো সরকার নির্বাচন করতে চায় জনগণ তা
কখনো হতে দেবে না। সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয় এবং
সংবিধান জনগণের উর্দ্ধেও নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে
সংবিধান কোনো বাধা হবে। যারা বারবার সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছে
তাদের মুখে এগুলো শোভা পায় না। যদি সরকার দেশের ভালো চায়, অগ্রগতি চায়
এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় তাহলে সমঝোতায় আসতে সংবিধান
কোনো বাধা হবে না। ব্যারিষ্টার মওদুদ আরো বলেন, ১৯৯১ সালে বিচারপতি
সাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিলো তাও সংবিধান
সম্মত ছিলো না। একটি সুষ্ঠ, গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার
জন্য সমঝোতার কোনো বিকল্প নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451