বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংগীতশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৫১৩ বার পড়া হয়েছে

প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষ একজন জনপ্রিয় বাংলা লোকসংগীতশিল্পীকে হারাল। যত দিন লোকসংগীত থাকবে, তত দিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।

বিশিষ্ট সংগীতসাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান সংগীতশিল্পী বারী সিদ্দিকী।

হাসপাতাল থেকে সকাল ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডির বাড়িতে তাঁর মরদেহ নেওয়া হয়। এর পর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় কর্মস্থল বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে তিনটি গান গেয়ে আলোচনায় আসেন বারী সিদ্দিকী। ‘আমার গায়ে যত দুঃখ সয়’,‘মানুষ ধরো মানুষ ভজো,‘পুবালি বাতাসে’ এগুলো তাঁর জনপ্রিয় কিছু গান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451