শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে ১হাজার পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৪৬৪ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভা টোরাগড় এলাকা হতে অভিযান পরিচালনা করে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জেলা পুলিশের ফেসবুক থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মো. ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লিটন খানকে আটক করে। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের আশ্রাফ আলী খানের ছেলে লিটন খান (৩৫)।
এ ব্যাপারে চাঁদপুর গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার জানান, লিটন খানের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এবার আমরা তাকে বড় চালান নিয়ে সাক্ষী প্রমাণসহ হাতেনাতে আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451