মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

৬ হাজারি ক্লাবের দ্বিতীয় বাংলাদেশি হলেন মুশফিকুর রহীম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজারি ক্লাবের দ্বিতীয় বাংলাদেশি হলেন মুশফিকুর রহীম। এর আগে চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় টেস্ট দল ও মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহীম গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই মাইলফলকে পৌঁছান তিনি। এই ম্যাচ ছিল মোহামেডানের জন্য বাঁচা মরার লড়াই। কিন্তু নিজের ব্যাটে সব চাপ উড়িয়ে দিয়ে দলকে শুধু সুপার লীগে পৌঁছে দেননি এর আগেই ঢুকে পড়েছেন নতুন দিগন্তে। চলতি লীগে সবার আগে তারই সুযোগ ছিল এই মাইলফলক স্পর্শের। কিন্তু ব্যাট হাতে ধারাবাহিক না হওয়াতে একটু অপেক্ষাই করতে হয়।
গতকাল ৬ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১৮ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহীম। তার সংগ্রহ ছিল ৫ হাজার ৯৮২ রান। মুশফিক এই রান ইনিংসের ১৩তম ওভারে তুলে নিতে সক্ষম হন। পেসার মুক্তার আলীর বল ডিপ কাভারের দিকে ঠেলে দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান। ২১৯ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরি ও ৩৬ হাফ সেঞ্চুরিতে এই রান সংগ্রহ করেন মুশফিক। এখন ৫ হাজার ৩২৪ রান নিয়ে ছয় হাজারি ক্লাবে প্রবেশের অপেক্ষাতে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর পরে আছেন মুশফিকের ভায়রা মাহমুদুল্লাহ রিয়াদও। এখন পর্যন্ত তার সংগ্রহ ৫ হাজার ১৩০ রান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451