শরীফ হোসেন, ফরিদগঞ্জঃ
২০০৬ সালের গ্রাম আদাল আইনে ৭৫০০০( পঁচাত্তর হাজার) টাকা মুল্যামানের ফোজদারি ও দেওয়ানি যে কোন মামলা নিশ্চত্তি করতে পারবে গ্রাম আদালত। এই সম্পকে ধারনা দেওয়ার জন্য আজ সকাল ১০ টার দিকে এক মানববন্ধেরর ও র্যালি আয়োজন করে চাঁদপুর জেলার ফরিদগন্জ উপজেলার ৩নং সুবিদপুর পর্ব ইউনিয়ন পরিষদ। এই সময় ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ মোঃ শারাফত উল্লাহ তার সংক্ষিপ্ত বক্তব্যে গ্রাম আদালত সম্পকে বলেন গ্রাম আদালতে ৭৫০০০ টাকা মুল্যমানের যে কোন মামলা করলে তা সু-বিচারের মাধ্যমে নিশ্পত্তি করা হয়।এর জন্য বাড়তি কোন প্রকার ভোগান্তি পোহাতে হয় না।এবং মামলার বাদি বা বিবাদি যদি মনে করে যে মামলার রায় তাদের উপযুক্ত হয় নাই তখন তারা উচ্চ আদালতে যেতে পারবে।গ্রাম আদালতে মামলা করলে সহজে ও দ্রুত নিশ্পত্তি করা যায়।এই সময় উপস্থিত ছিল বাসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী জাদব দে,ইউনিয়ন পরিষদের সদস্য মোঃনুর মুহাম্মদ, সাংবাদিক মোঃ রহমতউল্লাহ (সোহাগ),ইসলামী আন্দোলন এর সাধারন সম্পাদক মুহাঃ শাহাদাত মোল্লা,ইউনিয়ন যুব নেতা মোঃ রাসেদ, মোঃ আরিফ হোসেন, মোঃ আবু আমজা সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত শত শত গ্রাম বাসী।