বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আ. লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ২৫৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা স্বপ্না আক্তারকে (৩৮) হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগরের সাতমোড়ায় দলীয় কার্যক্রম শেষে রাতে গ্রামের বাড়ি চাইরপাড়া যাচ্ছিলেন স্বপ্না আক্তার। পথে বাঙ্গরা নামক স্থানে রাস্তার পাশে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে যায়। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দিলে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পালসহ পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে পুলিশ জানাতে পারেনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451