বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা, স্বামী ও শ্বাশুড়ী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৪৫৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা, স্বামী ও শ্বাশুড়ী আটক

মোহাম্মদ মোজাম্মেল হক মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
রোজি আক্তার(২৬) নামে এক গৃহবধুকে তার যৌতুক লোভী স্বামী রড় ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে
বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনার পর পুলিশ ঘাতক স্বামী মোকছেদ দেওয়ান(৩৫) ও তার মাতা হাফিজা
বেগম(৫৫) কে আটক করেছে।আজ বুধবার ভোর রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি
ইউনিয়নের পাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে গৃহবধু রোজিনার বাবার বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের বলুটিয়া
গ্রামে।তার চাচাতো ভাই ইসমাইল হোসেন জানান, ঘাতক মোকছেদ দেওয়ান একজন
প্রতারক।ইতিপুর্বে জামিয়া আক্তার (২২) ও পারভীন আক্তার(২০) নামে আরও দুইটি বিয়ে করেছিল।পুর্বের
বিয়ের কথা গোপন রেখে মিথ্যা তথ্য দিয়ে আবার রোজিনাকে বিয়ে করে।বিয়ের সময় রোজিনার পরিবারের
নিকট থেকে মোটা অংকের যৌতুক নেয়।
এদিকে বিয়ের কিছু দিন যেতে না যেতেই রোজিনার উপর শুরু হয় অধিক যৌতুকের জন্য অত্যাচার-
নির্যাতন।কিন্ত রোজিনার বাবা দিন মজুর হওয়ায় আর টাকা দিতে পারেনি ।ফলে রোজিনার উপর অত্যাচারের
মাত্রা দিন দিন বেড়েই চলে।গত মঙ্গলবার ও আজ বুধবার রাতে রোজিনার উপর রোহার রড ও লাঠি দিয়ে
অমানুষিক নির্যাতন করে হত্যা করে।স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে মির্জাপুর থানা পুলিশকে
খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোজিনার লাশ উদ্ধার করে।সেই সঙ্গে ঘাতক স্বামী মোকছেদ দেওয়ান ও
তার মাতা হাফিজা বেগমকে আটক করেছে।অসহায় রোজিনার পরিবার গ্রামবাসী ঘাতকদের দৃষ্টান্ত মুলক
শাস্তির দাবী জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশ অফিসার(এসআই) শফিকুল ইসলাম শফির সঙ্গে যোগাযোগ করা হলে
তিনি বলেন, রোজিনার লাশ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ঘাতক স্বামী মোকছেদ ও তার মাতা হাফিজা
বেগমকে আটক করা হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।থানায় মামলার প্রক্রিয়া চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451