রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গণতন্ত্রের সব স্তম্ভ ধ্বংস করে দিয়েছে সরকার : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ২৫৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের সব স্তম্ভ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পরিষদ হলে আয়োজিত জেলা মহিলা দলের সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, সারা দেশে নেতাকর্মীদের গুম করে দেওয়া হয়েছে। এখনো খুঁজে পাওয়া যায়নি। তাঁদের বাচ্চারা এখনো তাঁদের বাবার ফিরে আসার পথের দিকে তাকিয়ে থাকে।

এ সময় মির্জা ফখরুল আবেগ আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত নারী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা পুরুষদের সাহস জুগিয়েছেন। আপনারা পুরুষদের পাশে দাঁড়িয়েছেন বলেই, আজ আমরা একত্রিত হয়ে নতুন সংগ্রামের দিকে এগিয়ে চলেছি।’

 

মির্জা ফখরুল বলেন, সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর হাত থেকে নারীরা রেহাই পায়নি। মা-বোনের নিরাপত্তা নেই। নির্যাতনের শিকার হয়েছে অনেকেই। গুম-খুনের শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মী।

এ সময় বিএনপির মহাসচিব আরো বলেন, খালেদা জিয়া আজ মানুষকে জাগিয়ে তুলেছেন। নয় বছর ধরে তিনি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

আলোচনা সভায় ফোরাতুন নাহার প্যারিসের সভাপত্বি বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা  আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহসভাপতি জেবা খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।

পরে ফোরাতুন নাহার প্যারিসকে সভাপতি, শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451