শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার সংলাপে চীনের আগ্রহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ২৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ আয়োজনে বেইজিংয়ের আগ্রহের কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আজ শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বেইজিংয়ের এ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকা সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

প্রেস সচিব জানান, চীনা মন্ত্রী রোহিঙ্গা সমস্যাকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেছেন, এটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

এদিকে, বাংলাদেশ সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় স্বার্থ সম্পর্কিত বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান শুরু করে। মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন, গণধর্ষণের অভিযোগ করে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এরই মধ্যে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন মিয়ানমার সফর করেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে উদ্যোগ নিতে বলেন।

নির্যাতনের মুখে ছয় লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451