শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ২৪৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, আমানউল্লাহ আমান, কামাল ইবনে ইউসুফ, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মীর নাছিরউদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সেলিমা রহমান, ইনাম আহমদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহানসহ মোট ২৬ জন ভাইস চেয়ারম্যান।

 

দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

তিন মাসের বেশি সময় পর গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন। এরপর ২৩ অক্টোবর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে গত রোববার ভাষণ দেন খালেদা জিয়া।

এ ছাড়া গত বুধবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন জোট ও বিএনপির প্রধান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451