রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বিপিএল নিয়ে জুয়া : ধরা পড়েছেন ৬৫ বাংলাদেশি, ১২ বিদেশি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বিপিএলে বাজি ধরা নিয়ে বিরোধের জেরে এই কিছুদিন আগে রাজধানীর বাড্ডায় খুন হয়েছিলেন এক যুবক। সারা দেশেই বিষয়টা বেশ নাড়া দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি) তাই খুবই সতর্ক হয়ে উঠেছে। স্টেডিয়ামের গ্যালারিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়তে থাকে।  গত কদিন ৬৫ বাংলাদেশি ও ১২ বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, মাঠে জুয়ার সঙ্গে জড়িত থাকার দায়ে যে ১২ বিদেশি ধরা পড়েছেন, তাঁদের মধ্যে ১০ জনই ভারতীয়। বাকি দুজন পাকিস্তানি।

এ ব্যাপারে ইসমাইল হায়দার বলেন, ‘আসলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। যদি পুলিশের হাতে তুলে দেওয়া হয়ও, দু-একদিনের মধ্যেই তারা জামিন নিয়ে বেরিয়ে আসবে। এ কারণে আমরা তাদের মাঠ থেকে বের করে দিয়েছি। পরে যেন আবার মাঠে ঢুকতে না পারে সে ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।’

আর সারা দেশে ক্রিকেট নিয়ে জুয়া প্রসঙ্গে বিসিবির এই কর্মকর্তা বলেনে, ‘গ্যালারিতে থেকে কেউ যেন বাজির সঙ্গে জড়িত থাকতে না পারে সে ব্যাপারে আমরা খুবই সতর্ক। পুরো স্টেডিয়ামে আড়াই হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা নিয়ে কাজ করছে। এর মধ্যে বেশ কয়েকজনকে ধারা সম্ভব হয়েছে।’

জুয়া থেকে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন ইসমাইল হায়দার, এই জুয়ার সঙ্গে জড়িয়ে একদিন হয়তো লাভবান হওয়া যায়, কিন্তু ক্ষতিটাই বেশি হয়। জীবনের ওপর চাপ বাড়ে। তাই যুবসমাজের উচিত এর সঙ্গে না জড়ানো। যারা এরই মধ্যে জাড়িয়ে পড়েছে, এখনই সময় তাদের ফিরে আসা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451