জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার কুমড়াখালী
সাতঘর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে । এ উপলক্ষে আয়োজিত সভায় অতিথীরা বলেন
শীতের আগমনে হিমেল হাওয়ায় প্রকৃতি যখন নিস্তব্দ, ঠিক তখনই তোমাদের
বিদায় বার্তায় আমাদের আকাশ ছেয়ে গেছে বিষাদে। পৃথিবীর সৃষ্টির লগ্ন
থেকেই শুরু হয়েছে বিদায় দেয়া-নেয়ার মর্মসাপর্শী করুন অভিনয়। যেতে দিতে
মন চায়না তবুও দিতে হয়। প্রতিযোগিতায় শিশুদের মানসিক বিকাশ
ঘটে।বরগুনায় পিইসি ও ইবতেদাযী পরীক্ষায় সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।
সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়
পরিচালনা কমিটির সহ-সভাপতি অসীম চন্দ্র মাঝি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ আজিজ ফরাজী, মহিলা
সদস্য মোসাঃ নুরুন্নাহার বেগম, শিক্ষক মিনা রানী, লীলাবতী রানী, সদস্য
মোসাঃ হামিদা, মোঃ রশিদ ফরাজী, সমাপনী পরীক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য রাখেন
ফারহান লাবীব জয় প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পুষ্প রানী, মিনা রানী
ছাত্র-ছাত্রীদের ভালোভাবে পড়ালেখা করে মানুষ হয়ে দেশ-জাতি গঠনে ভূমিকা রাখার
আহবান জানান। পরে প্রধান অতিথি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।