মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিজয় দিবসের অনুষ্ঠানে চিহ্নিত যুদ্ধাপরাধীরা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ১৬৫ বার পড়া হয়েছে
বিজয় দিবসের অনুষ্ঠানে চিহ্নিত যুদ্ধাপরাধীরা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডটকম,

বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধী চিহ্নিত যুদ্ধাপরাধীদের অতিথি করা যাবে না বলে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠকে বিজয় দিবসের অনুষ্ঠানকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ করার বিষয়ে আলোচনা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ড ও জাতীয় স্মৃতিসৌধে মাইক ব্যবহার করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল আরো জানান, নিরাপত্তার দিক বিবেচনা করে সন্ধ্যা ৬টার আগেই দেশের বিভিন্ন স্থানের বিজয় দিবসের অনুষ্ঠানগুলো শেষ করতে হবে। তবে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে সন্ধ্যা ৬টার পরও অনুষ্ঠান করা যাবে।

বিজয় দিবসের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451