শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীমঙ্গলে অগ্নিদগ্ধ হয়ে শিশু রিয়াজদের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৩৩৫ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
অগ্নিদগ্ধ হয়ে মোহাম্মদ রিয়াজ উদ্দীন (৮) নামে এক শিশুর মর্মান্তিক
মৃত্যু হয়েছে। মোহাম্মদ রিয়াজ উদ্দীন শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া
এলাকার সৌদি প্রবাসী সাহাব উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত (১১ নভেম্বর) শিশু জিহাদ ‘টুপাটুপি’ পিঠা
খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে।

এসময় বাসার গ্যাস সিলিন্ডারে গ্যাস না থাকায় রিয়াজের মা মাটির চূলার জন্য
জ্বালানি কাঠ সংগ্রহ করতে পাশের বাসায় যায়। এসময় রিয়াজ খেলার ছলে
প্লাষ্টিকের খেলনা চুলায় দিয়ে একটি কন্টিনারে থাকা জারের স্পীরিট দিয়ে
আগুন ধরিয়ে দেয়, তখন বিষ্ফোরণে রিয়াজ মারাত্বক অগ্নিদগ্ধ হয়।

তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ
হাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। সোমবার রাত্রে রিয়াজ মারা যায়।

শিশু রিয়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451