বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ১৭৭ বার পড়া হয়েছে

আশরাফুল, নিজেস্ব প্রতিবেদকঃ

মানিকগঞ্জে পাইপ লাইনের গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। গুরুতর আহতাবস্থায় তাঁদের ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের বার্ন ইউনি‌টে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আজ বুধবার ভোর ৫টার দি‌কে মা‌নিকগঞ্জ শহ‌রের গঙ্গাধর প‌ট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সাবিনা ইয়াসমিন রান্নাঘরে গিয়ে ম্যাচের কাঠি দিয়ে গ্যাস জ্বালাতে গেলে বিকট শব্দে বার্নার বিস্ফোরিত হয়।

এ সময় পুরো ঘরের ভেতর আগুন ধরে গে‌লে অগ্নিদগ্ধ হয় সাবিনা ইয়াসমিন। তাঁর চিৎকারে স্বামী হামিদুর রহমান এগিয়ে গে‌লে তিনিও অগ্নিদগ্ধ হন।

টের পে‌য়ে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা দম্পতিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নি‌য়ে ভর্তি করে।

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান জানান, সাবিনার শরীরের ৭০ ও হামিদুর রহমানের ৪০ শতাংশ পুড়ে গেছে। সেজন্যই উন্নত চি‌কিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

হামিদুর রহমান ঢাকার মিরপুরের আল রাহিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451