বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিটাগং-ঢাকা ম্যাচ নিয়েও সংশয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৫১৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির বাধার মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বুধবার প্রকৃতির বৈরী আচরণের কারণে পরিত্যক্ত হয়েছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানেসের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে দুই দলকে একটি পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের ম্যধকার দ্বিতীয় ম্যাচটি নিয়েও সংশয় দেখা যাচ্ছে। মিরপুরে এখনো ঝিরঝির বৃষ্টি পড়ছে।

এবারের বিপিএলে দারুণ দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে হারের পর টানা তিনটি ম্যাচ জিতেছে সাকিব আল হাসানের দল। অন্যদিকে বেশ বিপদেই রয়েছে চিটাগং কিংস। চার ম্যাচে তিনটিতেই হেরেছে সৌম্য-তাসকিনরা। ঢাকার বিপক্ষে ম্যাচটা জিতে জয়ে ফিরতে চায় দলটি।

বিপিএলে প্রথম সাতটি দিন নির্বিঘ্নেই কেটেছিল। তবে  আজ অষ্টম দিনে এসে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। মিরপুরের উইকেট তাই ঢেকে দেওয়া হয়। বৃষ্টি না কমায় কাভার সড়ানো সম্ভব হয়নি। বিকেল পৌনে ৪টায় সিলেট-খুলনা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। শেষ বিকেলে বৃষ্টির গতি কিছুটা বাড়ায় ঢাকা-চিটাগং ম্যাচ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামীকালও দেশের বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার অবশ্য বিপিএলের কোনো ম্যাচ নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451