বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ ফের চালু করতে চুক্তি করেছে সরকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৩২৪ বার পড়া হয়েছে
কুলাউড়া-শাহবাজপুর রেলপথ ফের চালু করতে চুক্তি করেছে সরকার

মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের
কুলাউড়া-শাহবাজপুর রেলপথ ফের চালুর জন্য ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে
পুনর্বাসন চুক্তি করেছে সরকার।চুক্তি অনুযায়ী, ৫৪৪ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার
৬৪০ টাকা ব্যয়ে ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন করা হবে।

বুধবার রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের কালিন্দী রেল
নির্মাণ (টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিডেটের একটি বিভাগ)-এর
সঙ্গে এই চুক্তি হয়। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব)
আব্দুল হাই ও টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট
শারদ শর্মা স্বাক্ষর করেন।

এ সময় রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ
হোসেন উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী ২ বছরের মধ্যে রেললাইনের
পুনর্বাসনের কাজ শেষ হবে। চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, রেলওয়ের ৪৪ দশমিক
৭৭ কিলোমিটার মেইনলাইন ও ৭ দশমিক ৭৭ কিলোমিটার লুপ লাইন পুনর্বাসন করা
হবে।

চুক্তি অনুযায়ী, ছয়টি স্টেশন (চারটির ক্লাস-বি, দুটির ক্লাস-ডি) হবে-
জুড়ী, দক্ষিণবাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর। ১৭টি বড় সেতু ও
৪২টি ছোট সেতু বা বক্স কালভার্ট নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ১৮৯৬ সালের ৪ ডিসেম্বর রেলওয়ের কুলাউড়া-শাজবাজপুর
সেকশন চালু করা হয়। ভারত-বাংলাদেশের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই
পথটি। ১৯৫৮-৬০ সালে এই রেলপথটি পুনর্বাসন করা হয়। ২০০২ইং সালের (৭ জুলাই)
কুলাউড়া-শাজবাজপুর রেলপথ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাজবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা
হয়েছে ৬৭৮ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১২২
কোটি ৫২ লাখ ৩ হাজার টাকা, ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে
সংস্থান হবে ৫৫৫ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার টাকা।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, এই প্রকল্পটি আমাদের জন্য খুবই
গুরুত্বপূর্ণ। কালিন্দী রেল নির্মাণের কাছে আমার অনুরোধ থাকবে কাজটা যাতে
তারা দ্রুত করেন এবং কাজের গুণগতমান যেনো ভাল হয়।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, ভারতীয় হাইকমিশন, কালিন্দী
রেল নির্মাণ ও ভারতের এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি
ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451