বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৪২৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের নিখোঁজ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে।

আজ বুধবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন।

অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস গত ১০ অক্টোবর ঢাকার মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে ৭ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়ার পর বিকেল থেকে সিজারের  মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকেই তাঁর কোনো খোঁজ মিলছে না।

সম্প্রতি নিখোঁজ সিজারকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, অচিরেই তাঁকে উদ্ধার করা হবে। তিনি জানান, অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায়, নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছেন।

‘গুমের সংখ্যা, নিখোঁজের সংখ্যা আপনি যদি বলেন, আমি সেই একই কথা বলব, আমাদের অনেক কমে গিয়েছে। এখন যে একটি আলোচিত একজন হয়ে গিয়েছেন, আমাদের গোয়েন্দারা চেষ্টা করছেন তাঁকে উদ্ধার করার জন্য। আমি আশা করি, যেকোনো সময় উদ্ধার হয়ে যাবে’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, রংপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘটনার সূত্রপাত, তাকে আটক করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451