বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিপিএল খেলা নিয়ে বাজি : বিশ্ববিদ্যালয়ছাত্র হত্যার ‘মূল’ আসামি গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম,

বিপিএল ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহাম্মেদ হত্যার ‘মূল’ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে কুমিল্লা থেকে মো. আসিফ (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী। তিনি আরো বলেন, ‘এ সময় তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।’

গত ৬ নভেম্বর সকালে বাড্ডা থানা এলাকায় পোস্ট অফিসের গলির ৪ নম্বর বাসার সামনে খুন হন মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ। এ ঘটনায় নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরো জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসিফের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, নাসিম আহাম্মেদ ইমাদ উদ্দিন মানারত বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। গত ৫ নভেম্বর রাত ৯টায় টেলিভিশনে ক্রিকেট খেলা চলছিল। একটি ফ্লেক্সিলোডের দোকানে ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরাকে কেন্দ্র করে নাসিমের সঙ্গে আসিফের ঝগড়া হয়।

পরের দিন সকালে নাসিম পূর্ব বাড্ডা পোস্ট অফিস গলির একটি দোকানে নিজিসপত্র কেনার জন্য যায়। এ সময় কয়েকজন তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে নাসিম মারা যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451