শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি যখন চাইবেন, তখনই প্রধান বিচারপতি নিয়োগ : আইনমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি যখন চাইবেন, তখনই প্রধান বিচারপতি নিয়োগ : আইনমন্ত্রী

বাংলার প্রতিদিন ডটকম,

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি হিসেবে সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। এই নিয়োগের বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।

আজ বুধবার সকালে রাজধানীর বারিধারায় ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগানে একটি মেডিকেল ক্লিনিক আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

গত ১০ নভেম্বর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ১৪ নভেম্বর, মঙ্গলবার তা গ্রহণ করেন রাষ্ট্রপতি।

এর একদিন পর আইনমন্ত্রীর উদ্দেশে একজন সাংবাদিক বলেন, বর্তমানে প্রধান বিচারপতি নেই। এটা সংকট সৃষ্টি করবে কি না। জবাবে আইনমন্ত্রী বলেন, এটি কোনো সমস্যা নয়। সংবিধানে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন, তা বলা আছে।

মন্ত্রী আরো বলেন, অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন।

‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট (নিয়োগ) করেন। তো সেই ক্ষেত্রে উনি কখন, কোথায়, কেমন করে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, সেটা আমি বলতে পারি না’, বলেন আইনমন্ত্রী।

‘আমি মনে করি যে, প্রধান বিচারপতির নিয়োগের পরপরই এই আপিল বিভাগে যে বিচারপতির স্বল্পতা আছে, সেটা পূর্ণ করা হবে’, যোগ করেন আনিসুল হক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451