বেনাপোল প্রতিনিধি:
ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ড এলাকা থেকে আজ বুধবার সকালে
১ লাখ ৩২ হাজার টাকার বাংলাদেশি দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোট জব্দ করেছেন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারী কেউ
আটক হয়নি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানায়, বেনাপোল চেকপোস্ট
দিয়ে বিপুল পরিমান বাংলাদেশি টাকার দু ই টাকা ও ৫ টাকার নতুন নোট ভারতে পাচার
হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে
দুটি স্কুল ব্যাগ জব্দ করে। পরে ওই ব্যাগের মধ্য থেকে দুই টাকা ও পাঁচ টাকার নতুন
নোটের এক লাখ ৩২ হাজার টাকা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে
পালিয়ে যায় পাচারকারীরা।জব্দকৃত টাকা পোর্ট থানায় জমা দেওয়া হবে।
জানা যায়, এর আগেও এ পথে ভারতে পাচারের সময় একাধিকবার বাংলাদেশি দুই টাকার
বিপুল পরিমাণ নতুন নোট জব্দ হয়েছে। তবে এ দুই ও পাঁচ টাকার নোট কী কারণে
ভারতে পাচার হচ্ছে তা জানা সম্ভব হয়নি।