বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে সেনা মোতায়েনে কথা-বার্তা হচ্ছে সিদ্ধান্ত হয়নি : সিইসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৪৩০ বার পড়া হয়েছে
সেনা মোতায়েনে কথা-বার্তা হচ্ছে সিদ্ধান্ত হয়নি : সিইসি

 

অনলাইন ডেস্কঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকতে পারে কিনা এ ব্যাপারে কথা-বার্তা হচ্ছে। তবে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

বললেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা।মঙ্গলবার বাসসকে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যটি ব্যক্তিগত বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচনের এখনো এক বছর বাকি। কমিশন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও), সংবিধান ও সিআরপিসি সংশোধন করতে হবে। তারা দেশরক্ষা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী না।

ভারপ্রাপ্ত সচিব আরো বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নেবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন হবে না অন্য কোনো পদ্ধতিতে হবে।তিনি বলেন, এর আগে দেশে যত সাধারণ নির্বাচন হয়েছে, প্রত্যেকটিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে কোনো নির্বাচনেই বিচারিক ক্ষমতা দিয়ে তাদের মোতায়েন করা হয়নি।আগামী নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) ব্যবহার করার বিষয়ে তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে। জাতীয় নির্বাচনে কী হবে এটা পরে সিদ্ধান্ত নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451