শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার টানা তৃতীয় জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ২৬৬ বার পড়া হয়েছে
কুমিল্লার টানা তৃতীয় জয় কুমিল্লার

স্পোর্টস ডেস্কঃ 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচটা হারলেও জয়ের ধারায় ফিরতে সময় নেয়নি দলটি। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো তামিম ইকবাল-ইমরুল কায়েসের দল।

আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাটিং করে চার উইকেটে ১৩৯ রান সংগ্রহ করেছিল চিটাগং। জবাবে ছয় উইকেট ও ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

১৪০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় কুমিল্লা। লিটন দাস ও ইমরুল কায়েসের ব্যাটে এরপর লড়াইয়ে ফেলে দলটি। ২১ রান করে লিটন ফিরলেও ইমরলি কায়েস ও জস বাটলার মিলে দলকে সুবিধাজনক স্থানে পৌঁছে দেন। দলীয় ১১৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ইমরুল ফিরে যান। ৩৬ বলে ৪৫ রান করেন তিনি।

এরপর দলীয় ১৩৪ রানে আউট হন বাটলার। ততক্ষণে অবশ্য জয়ের কাছাকাছি চলে এসেছে কুমিল্লা। ৩১ বলে ৪৪ রান করেন বাটলার। মারলন স্যামুয়েলস ও মোহাম্মদ নবী মিলে বাকি পথটুকু নির্বিঘ্নেই পাড়ি দেন। চিটাগংয়ের দিলশান মুনাবিরা ও সানজামুল নেন দুটি করে উইকেট।

এর আগে প্রথমে ব্যাটিং করে চার উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রানই তোলেন সৌম্য-মিসবাহরা।  টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছিল চিটাগংয়ের। প্রথম ৫ ওভারেই স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করেন লুক রঞ্চি ও সৌম্য সরকার। রঞ্চি ফেরার পর চিটাগংয়ের রানের চাকাটা ধীর হয়ে আসে। ১৯ বলে ৩১ রান করেন লুক রঞ্চি।

সৌম্য ও দিলশান মুনাবিরা চেষ্টা করলেও আরাফাত সানি, রশীদ খান ও মোহাম্মদ নবীর বিপক্ষে স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না। দলীয় ৮৩ রানে ফিরে যান সৌম্য সরকার। ৩২ বলে ৩০ রান করেন এই ব্যাটসম্যান। এরপর ফিরে যান মুনাবিরা। ২৫ বলে ১৬ রান করেন এই লঙ্কান ক্রিকেটার।

সিকান্দার রাজা, মিসবাহ-উল হক ও ক্রিস জর্ডান মিলে রানটাকে ১৩৯ পর্যন্ত নিয়ে আসেন। কুমিল্লার মোহাম্মদ নবী, সাইফুদ্দিন, ব্রাভো ও রশীদ খান নেন একটি করে উইকেট।  রাজা ২০ রান করেন। এ ছাড়া জর্ডান ও মিসবাহ দুজনেই ১৬ রান করে অপরাজিত থাকেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451