শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীতে অন্ধ স্ত্রী-মেয়ে খুন স্বামী পলাতক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪২৮ বার পড়া হয়েছে
নরসিংদীতে স্বামীর হাতে অন্ধ স্ত্রী-মেয়ে খুন

বাংলার প্রতিদিন ডটকম, 

নরসিংদীতে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ও মেয়েকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কবির হোসেন নামের ওই ব্যক্তি পলাতক।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের ঘোড়াদিয়া এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের রাজিয়া বেগম (৩০) ও তাঁর মেয়ে সাদিয়া বেগম (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগম অন্ধ ছিলেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। আর স্বামী কবির হোসেন একজন রিকশাচালক। তিনি মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য প্রায়ই তিনি স্ত্রী রাজিয়া বেগমকে নির্যাতন করতেন। মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতর ঢুকে মেঝেতে রাজিয়া বেগমের ও বিছানায় মেয়ে সাদিয়া বেগমের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাপস চন্দ্র জানান, নিহতদের গলায় হাতের ছাপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। কবির হোসেনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451