শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি দে‌খি‌য়ে দেবে, আন্দোলন কত প্রকার : দুদু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ২১২ বার পড়া হয়েছে
: দুদু

বাংলার প্রতিদিন ডটকম,

ক্ষমতাসীন দলের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন কত প্রকার ও কী কী, তা দেখিয়ে দেবে তাঁর দল।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের স‌ম্মেলনক‌ক্ষে ‘জাতীয় বিপ্লর ও সংহ‌তি দিবস’ উপল‌ক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় দুদু এই মন্তব্য করেন।

‘গুম-খুন-অপহরণ য‌দি বন্ধ কর‌তে হয়, তাহলে বেগম খা‌লেদা জিয়াকে প্রধানমন্ত্রী কর‌তে হ‌বে। ‌নির্বাচন কেমনভা‌বে কর‌বে? বর্তমান নিয়‌মে না হ‌লে ৯১, ৯৬, ২০০১, চাইলে ২০০৮-এর ম‌তো কর‌ব, তবুও আওয়ামী লী‌গের অধী‌নে হ‌বে না। তা‌দের অধী‌নে নির্বাচ‌নে যা‌ব, ঠেকা পড়েছে না‌কি? আমরা এবার আন্দোলন কত প্রকার, কী কী দে‌খি‌য়ে দে‌ব’, বলেন দুদু।

একই আলোচনায় বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন। তিনি ব‌লেন, ‘সমা‌বেশ থে‌কে বার্তা দেওয়া হ‌য়ে‌ছে যে, এই সরকা‌রের দিন শেষ! আওয়ামী লী‌গের সময় শেষ হ‌য়ে গে‌ছে।’

বিএনপির এই নেতা ব‌লেন, ‘সমা‌বে‌শের অনুম‌তি আপনারা এত‌দিন দেন নাই, আপনারা স্বৈরাচারী আচরণ ক‌রে‌ছেন। তবুও যারা আসার, তারা পা‌য়ে‌ হেঁটে চ‌লে এসে‌ছে। সমা‌বেশ থে‌কে বার্তা দেওয়া হ‌য়ে‌ছে যে, এই সরকা‌রের দিন শেষ! আওয়ামী লী‌গের সময় শেষ হ‌য়ে গে‌ছে। তা‌দের‌কে দে‌শের জনগণ আর ক্ষমতায় দেখ‌তে চায় না।’

৭ নভেম্বরের ঘটনা‌কে বিকৃত ক‌রে এক‌টি‌ মহল সু‌বিধা নি‌চ্ছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আমা‌দের জা‌তিসত্তার প‌রিচয় আমরা বাংলা‌দেশি। ভার‌তের একটা অং‌শে অনেকেই বাঙালি, আমা‌দের স‌ঠিক প‌রিচয় তু‌লে ধ‌রে‌ছেন জিয়াউর রহমান। ধর্মনির‌পেক্ষতার না‌মে যে ধর্মহীনতা তা জিয়াউর রহমান দূরীভূত করার পদ‌ক্ষেপ নেন।’

ক্ষমতা অবৈধ হওয়ার ভয়েই সরকার তড়িঘড়ি করে প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগে বাধ্য করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সভায় অন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ‌বিএন‌পির চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451