সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রধানমন্ত্রী পেলেন আয়কর পরিচয়পত্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ২১৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী পেলেন আয়কর পরিচয়পত্র

বাংলার প্রতিদিন ডটকম,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ হস্তান্তর করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকের শুরুতে এনবিআর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে এ কার্ড তুলে দেন। এসময় চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে এনবিআরের নিয়মিত করদাতা হিসেবে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে  নজিবুর রহমান বলেন, সারাদেশে একটি রাজস্ব-বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চলমান প্রয়াসের ধারাবাহিকতায় রাজস্ব বোর্ড বিভিন্ন উদ্ভাবনীমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

এসবের মধ্যে রয়েছে আয়কর মেলা, আয়কর দিবস, আয়কর সপ্তাহ, আয়কর ক্যাম্প, রাজস্ব হালখাতা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে করসেবা পৌঁছানো, রাজস্ব সংলাপ, কর শিক্ষণ ফোরাম, সোস্যাল মিডিয়া সংলাপ, ফেসবুক পেইজ, ফিডব্যাক মেইল ইত্যাদি।

এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিবছরই বিভিন্ন উদ্ভাবনী ধারণা গ্রহণ করা হচ্ছে। এবাবের উদ্ভাবনটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উজ্জীবিত হয়ে এনবিআর জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করে করদাতাদের জন্য একটি ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ প্রচলন করেছে। এবার সপ্তাহব্যাপী আয়কর মেলায় করদাতারা এ কার্ডে ব্যাপক সাড়া দিয়েছেন। মেলায় ৯১ হাজার ২৫২ জন করদাতা এ কার্ড গ্রহণ করেছেন। প্রতিটি কর অঞ্চল থেকে এ কার্ড প্রদান করা হচ্ছে।

পর্যায়ক্রমে সারাদেশের করদাতারা এ কার্ড পাবেন।তিনি বলেন, এ কার্ড নেয়ার মাধ্যমে করদাতারা উন্নয়নে তাদের অংশীদারিত্বের পরিচয় দিয়েছেন। মেলায় বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্ড গ্রহণ করেন।রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এসময় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮২-৮৩ কর বর্ষ থেকে নিয়মিতভাবে আয়কর দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি স্বীকৃতিফলক তৈরি করে তাকে অভিনন্দন জানিয়েছে। এ কার্ড পেয়ে প্রধানমন্ত্রী এনবিআরের প্রশংসা করেন।এনবিআর সূত্র জানায়, ২০১৫-১৬ করবর্ষে রিটার্ন দাখিলের সময় শেখ হাসিনা কৃষি, সম্মানী ও সম্মানী ভাতা এবং বাড়ি ভাড়া ইত্যাদি খাতের আয় থেকে সরকারি কোষাগারে ১৪ লাখ টাকা আয়কর দিয়েছেন।

প্রধানমন্ত্রী প্রায় ৪০ লাখ টাকা আয়ের ওপর ১৪ লাখ টাকার বেশি কর দিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ‘কর অঞ্চল-৬’ এ নিয়মিত রিটার্ন দাখিল করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451