শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইভিএম থাকবে না আগামী নির্বাচনে , থাকবে সেনা : নির্বাচন কমিশন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে থাকবে না ইভিএম, থাকবে সেনা নির্বাচন কমিশন

বাংলার প্রতিদিন ডেস্কঃ

আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) ব্যবহার করা হবে না এবং সেনা মোতায়েন করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার বিকেলে নির্বাচন ভবনে তিনি কয়েকটি গণমাধ্যমকে এসব কথা জানান।

মাহবুব তালুকদার জানান, পুরাতন ইভিএম অকার্যকর ঘোষণা করা হয়েছে। কিছু ভালো আছে সেগুলো দিয়ে রংপুর কিংবা অন্য জায়গায় ব্যবহার করা যায় কিনা দেখা হবে।

তবে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতেই হবে এমন চিন্তা কমিশনের নেই।তিনি জানান, আমাদের ইভিএম ব্যবহারের প্রাথমিক প্রস্তুতি নেই।

এ পর্যন্ত যে দশা দেখছি এটা ব্যবহার করা সম্ভব নয়। আমাদের একটা স্বচ্ছ নির্বাচন করতে হবে।

সেই স্বচ্ছ নির্বাচন প্রশ্নবিদ্ধ যন্ত্র দিয়ে হবে না।প্রধান নির্বাচন কমিশনার ও আমাদের সবার অনুভূতি হচ্ছে যে, এই নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।

সেনাবাহিনীকে আমরা কীভাবে কাজে লাগাব, কী প্রক্রিয়ায় তারা যুক্ত হবে এখনো সেটা বলার সময় হয়নি।তিনি আরো বলেন, কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।

এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সময়ই বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কখনোই বলব না যে, সেনা মোতায়েন হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451