বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুণগত পরিবর্তনের কথা বিএনপির মুখে মানায় না : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ২৬৪ বার পড়া হয়েছে
মানায় না : কাদের

বাংলার প্রতিদন ডটকম,

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিবাদের মদদদাতা ও দুর্নীতিবাজ। তাদের মুখে রাজনীতির গুণগত পরিবর্তনের কথা মানায় না।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নে উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এই দেশে যারা নষ্ট রাজনীতির সূচনা করেছে। সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছে। তারা যদি আজ বলে গুণগত পরিবর্তন, রাজনীতি, ভূতের মুখে রাম নাম ধ্বনি নয় কি? যারা আগুনে শত শত মানুষ পুড়িয়েছে প্রতিহিংসার বিদ্বেষে।’

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শাহবাগে মোমবাতি প্রজ্বালন করেছে ৭ মার্চ উদযাপন কমিটি।

গতকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় খালেদা জিয়া বলেন, তাঁর দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। তিনি আরো বলেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451