রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিথ্যা মামলা করলে এখন থেকে জেলে যেতে হবে : পুলিশ সুপার গোপালগঞ্জ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪১৯ বার পড়া হয়েছে
মিথ্যা মামলা করলে এখন থেকে জেলে যেতে হবে : পুলিশ সুপার গোপালগঞ্জ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের পুলিশ সুপার
মুহাম্মদ সাইদুর রহমান খান বলেছেন এখন থেকে কেউ
মিথ্যা মামলা করলে বাদীকে জেলে যেতে হবে। এরই মধ্যে
দুইটি মামলায় মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে জেলে
যেতে হয়েছে। গোপালগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে
মিথ্যা মামলার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। কখনো নারী
নির্যাতন, সংঘর্ষ ও অপহরন কাহিনী সাজিয়ে
প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা দিয়ে থাকে। এখন
থেকে গোপালগঞ্জে কোন মিথ্যা মামলা নেয়া হবে না। যদি
কেউ মিথ্যা মামলা করতে আসে সেটা প্রমানিত হলে
বাদীকে গ্রেফতার করা হবে। আর এর সাথে কোন পুলিশ
সদস্য বা কর্মকর্তার সহযোগিতায় থাকলে সেটা
প্রমানিত হলে সেই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে। সমাজে কোন নিরীহ মানুষ মামলার কারনে
হয়রানীর স্বীকার হবে না। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
আইন শৃঙ্খলা সভায় বিশেষ অতিথির বক্তব্য এ কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের
সভাপতিত্বে এ সময় উপস্থিত জেলা আওয়ামীলীগের সাধারন
সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো:
জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু,
সিভিল সার্জন ডা: রবিউল ইসলাম ,সাংবাদিকসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451