রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগের জুলুম মাফ ক্ষমতায় গেলে : খালেদা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের জুলুম মাফ ক্ষমতায় গেলে : খালেদা

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম-নিপীড়ন করার অভিযোগ করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় এলে আওয়ামী লীগের জুলুম মাফ করে দেয়া হবে।

রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আজ ঘরে ঘরে মানুষের কান্না আর আহাজারি। তারা আজ অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশ করলে মানুষকে দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয়। তার প্রমাণ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তাকে জোর করে বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, শুধু বিদেশে পাঠিয়েই নয়, সেখানে লোক পাঠিয়ে তাকে পদত্যাগও করান হয়েছে। তিনি বলেছিলেন যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে চায়- এ কথার কারণে আজ তাকে বিদায় নিতে হলো।

বিএনপি চেয়ারপারসন বলেন, মানুষ পরিবর্তন চায়। আমরা বলি এই পরিবর্তন আসতে হবে নির্বাচনের ও ভোটের মধ্য দিয়ে। এজন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।

তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে সেনাবাহিনীকে নামিয়ে ইভিএম পদ্ধতি ছাড়া নির্বাচন দিতে হবে। এমনকি সেনাবাহিনীকে ক্ষমতা দিতে হবে যাতে তারা কাজ করতে পারে। সেনাবাহিনী না দেয়া হলে ক্ষমতাসীন দল কেন্দ্র দখল করে মানুষের ওপর অত্যাচার চালাবে। ভোট চুরি করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451