শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর বিপক্ষে কুমিল্লার বড় জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ২২৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ঃ  

রাজশাহী কিংসের বিপক্ষে ব্ড় জয় পয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিকুর রহিমদের ৯ উইকেটে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে মাত্র ১১৫ রান তুলতে সমর্থ হয় রাজশাহী। জবাবে মাত্র এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে কুমিল্লা।

১১৬ রানের ছোট্ট লক্ষ্যে খেলতে নেমে ঝড় তুলেছিলেন লিটন দাস। তবে শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি এই ব্যাটসম্যান। মাত্র ১২ বলে ২৩ রানে ফিরে যান তিনি। এরপর বাকি পথটুকু ভালোভাবেই পার করেন ইমরুল কায়েস ও জস বাটলার। ৩৯ বলে ৫০ রান করেন বাটলার। অপরপ্রান্তে ৪১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন ইমরুল।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র স্কোরে মাত্র ১১৫ রানই তুলতে সক্ষম হয় রাজশাহী কিংস। ইনজুরি কারণে আগেই দল থেকে ছিটকে পড়েন ড্যারেন স্যামি। আর আজ দলের অপর তারকা লেন্ডল সিমন্সও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। দলের অন্যতম দুই তারকাকে হারিয়ে বিবর্ণ হয়ে পড়েছে রাজশাহী কিংস।

ব্যাটিং করতে নেমে দলীয় ২৩ রানে মুমিনুলকে হারায় রাজশাহী। এরপর রনি তালুকদার ফিরে যান কোনো রান না করেই। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম ও লেন্ডল সিমন্স মিলে ইনিংসটাকে মেরামতের চেষ্টা করছিলেন। তবে দলীয় ৬৪ রানে ফিরে যান মুশি। ১৬ রান করেন তিনি। পরের ওভারে ৪০ রান করা সিমন্স ইনজুরির কারণে মাঠ ছাড়লে বিপদ বাড়ে রাজশাহীর।

দলের বাকি ব্যাটসম্যানরা রানের চাকা সচল রাখতে না পারায় শেষ পর্যন্ত সাত উইকেটে ১১৫ রানে শেষ হয় রাজশাহীর ইনিংস। দ্বিতীয় সবোর্চ্চ ২৫ রান করেছেন ফরহাদ রেজা। কুমিল্লার মোহাম্মদ নবী চার ওভারে ১৫ রানে নেন তিন উইকেট। সবচেয়ে কিপটে ছিলেন রশীদ  খান। চার ওভারে মাত্র সাত রান দিয়ে দুই উইকেট নেন এই লেগ স্পিনার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451