বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোগীদের জিম্মি করে দাবি আদায় করা চিকিৎসকদের কাজ হতে পারে না : নাসিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪৬২ বার পড়া হয়েছে
নাসিম

বাংলার প্রতিদিন ডটকম, 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোগীদের জিম্মি করে দাবি আদায় করা কখনও চিকিৎসকদের কাজ হতে পারে না। রোগীদের জিম্মি করে দাবি আদায় চিকিৎসকদের কাজ হতে পারে না।

কালো ব্যাচ ধারণ করতে পারেন, প্রয়োজনে আমাকেও ঘেরাও করে রাখতে পারেন, তবুও চিকিৎসা বন্ধ করবেন না।

স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার দুপুরে শহীদ ডা. মিলন হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ অ্যালামনাই ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাতীয় অধ্যাপক ডা. শাহেলা খাতুন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। আপনারাও রোগীকে এতো কম সময় দেবেন না। একটু বেশি সময় নিয়ে তাদের ভালো কওে দেখুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দু’বার ক্ষমতায় আছেন বলেই গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি আছেন বলেই লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় পাচ্ছে, খাবার ও চিকিৎসা পাচ্ছে।

এর আগে সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ডিএমসির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451