বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়’ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৫০৭ বার পড়া হয়েছে
আমির হোসেন

বাংলার প্রতিদিন ডটকম, 

শেখ হাসিনার নেতৃত্বে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটা বর্তমান সরকার অনুধাবন করেছে।

তাই সরকার কৃষকদের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করছে। ”

আজ শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বর্তমান সরকারকে কৃষিবান্ধব সরকার উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, “কৃষকরা সরকারের সহায়তা নিয়ে জাতিকে উপহার দেয় ফসল। এ কারণে আমার দেশ খাদ্যে উদ্বৃত্ত হয়। আর বিএনপি সরকারের আমলে বাংলাদেশ কখনও খাদ্যে উদ্বৃত্ত হতে পারেনি, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। ” তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারের দাবি জানালে কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কৃষকদের সারের জন্য দাবি জানাতে হয় না, তার আগেই কৃষকদের হাতে সার পৌঁছে দেওয়া হয়। ”

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, “২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার জন্য যেভাবে সারা দেশে তাণ্ডবলীলা চালানো হয়েছিল, পেট্রোল বোমা মেরে গণহত্যা চালানো হয়েছিল, সারা দেশে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছিল তখনও কৃষকরা সময়মতো সার পেয়েছে। ”

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ আবুবকর ছিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ৬৮৪ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এর আগে ৭১ লাখ টাকা ব্যয়ে আকলিমা মোয়াজ্জেম কলেজের নতুন ভবন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451