শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রংপুরে হিন্দু বাড়িতে আগুনের ঘটনায় মামলা, আসামি ২০০০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪৩২ বার পড়া হয়েছে
হিন্দু বাড়িতে আগুনের ঘটনায় মামলা, আসামি ২০০০

অনলাইন ডেস্কঃ 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্ট্যাটাসে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে রংপুরের তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ শনিবার সকালে গঙ্গাচড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এতে ২৫-৩০ জনের নাম উল্লেখ করো হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এদিকে, গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী জানান, সংঘর্ষকালে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৩৬ জনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে গঙ্গাচড়া উপজেলা ও কোতোয়ালি থানা এলাকা থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পুলিশের পাহারায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। এসব পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ তিন হাজার টাকা, দুই বান্ডিল করে টিন বরাদ্দ দেওয়া হয়েছে।

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে গতকাল শুক্রবার ডাকা সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। এতে গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

জুমার নামাজের পর রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় অবরোধ করে কয়েক হাজার স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িতেও বাধা দেয় তারা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, যে যুবকের নামে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বাড়িসহ পাঁচটি হিন্দু বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ছাড়া ১৪-১৫টি বাড়ি ভাঙচুর করে তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451