বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

‘বনজ সম্পদ রক্ষায় আইন প্রনয়ন করা হবে -শিল্পমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৩৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে আজ আবাহাওয়ার বিরুপ প্রভাব পরছে। এগুলো নিয়ন্ত্রনে আনতে হলে আমাদের বিশেষ ভাবে নজর দিতে হবে। খাল বিল ভরাট করা চলবেনা। বিদেশে নিজের বাড়ীর গাছ কাটতে হলে সরকারের অনুমোদন লাগে কিন্তু আমাদের এগুলি নেই । তাই বনজ সম্পদ রক্ষায় আইন প্রনয়ন করা হবে। পরিবেশের ভারাসাম্য না থাকায় আজকে ক্যান্সার, কিডনির রোগ, হাই ব্লাডপ্রেশার সহ বিভিন্ন রোগে মানুষ আক্রন্ত হচ্ছে এই দিকে লক্ষ্য রেখে ফলজ বৃক্ষ রোপনে মন্ত্রী সকলকে আহবান জানান । শনিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী হলরুমে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মানিকহার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো শাহ আলম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কৃদ্দুস ভ’ইয়া, কৃষিসম্প্রসারণ আধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন। শিল্পকলা একাডেমি চত্তরে অনুষ্ঠিত এ মেলায় ১৫ টি ষ্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451