শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ব্র্যাক আইটি সার্ভিসেস লি. এর মধ্যে সমঝোতা চুক্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৪৭১ বার পড়া হয়েছে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ও ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড
(বিটস) এর মধ্যে গত ৮ নভেম্বর, ২০১৭ তারিখে একটি সমঝোত চুক্তি স্বাক্ষরিত হয়। নর্দান
ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার
হোসেন এবং ব্র্যাক আইটি সার্ভিসেস এর পক্ষে এইচআর ও কমিউনিকেশন প্রধান মিস
ইসমাত আরা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ
আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় নর্দান বিশ^বিদ্যালয়ের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, ডেভেলপমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল
অ্যাফেয়ার্স ডিরেক্টর লে. কর্ণেল (অব.) ইকতেদার আহমেদ সিদ্দিকী, ট্রেজারার মোঃ আনোয়ার
হোসাইন, রেজিস্ট্রার মোঃ রাশিদুল ইসলাম এবং ব্র্যাক আইটি সার্ভিসেস এর পক্ষে উপস্থিত
ছিলেন, ফাইন্যান্স সল্যুশন হেড বিকাশ কুমার নন্দী, এসোসিয়েট ম্যানেজার মোঃ তাসাউফুর
রহমান প্রমূখ।
এই সমঝোতা চুক্তির আলোকে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম
পরিচালনা করবে। ব্র্যাক আইটি সার্ভিস এনইউবি স্নাতকদের জন্য ইন্টার্নশীপ অফার, মোক
ইন্টারভিউ এর ব্যবস্থাসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে। একইভাবে নর্দান ইউনিভার্সিটি
বাংলাদেশ ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড এর ব্র্যান্ডিং-এ সাহায্য করবে।
এই সমঝোতা চুক্তি স্বাক্ষর উভয় প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে এবং অসংখ্য
সম্ভাবনার দ্বার উম্মোচন করবে বলে সকলে আশা ব্যক্ত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451