শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহেশপুরে ইট ভাটা গুলোতে পোড়ানো হচ্ছে হাজার হাজার মন কাঠ, প্রশাসন নিরব !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৪৫৪ বার পড়া হয়েছে
মহেশপুরে ইট ভাটা গুলোতে পোড়ানো হচ্ছে হাজার হাজার মন কাঠ, প্রশাসন নিরব !

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
সরকারী আইন লঙ্ঘন করে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার
অধিকাংশ ইটভাটার মালিকরা ইট পোড়ানোর প্রস্তুতি নিয়ে ইট
তৈরির কাজ চালাচ্ছে । ইট পোড়ানোর প্রস্তুতি হিসেবে হাজার
হাজার মন কাঠ জড়ো করলেও প্রশাসন রয়েছেন নিরব ।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মহেশপুর উপজেলার অধিকাংশ ইটভাটার
মালিক লোকালয়ে এমনকি ফসলি জমির উপর অবৈধভাবে ইটভাটা
নির্মান করে হাজার হাজার মণ কাঠ দিয়ে দেদারছে ইট পোড়ানোর কাজ
চালিয়ে যাচ্ছে । ইট তৈরি এবং পোড়ানোর আগেই কিছু কিছু
ইটভাটায় স্তুপ করা হচ্ছে খড়ি আর ফসলি জমির উপরি ভাগের মাটি।
গাছ কেটে ফেলার কারনে একদিকে পরিবেশ যেমন হুমকির মুখে পড়ছে
তেমনি আবাদযোগ্য জমির টপ সয়েল কেটে ফেলায় ফসলি জমি তার
উর্বরশক্তি হারাচ্ছে । অপর দিকে সবুজ বেস্টনি উজার করে গাছ কেটে
ফেলার কারণে সামাজিক পরিবেশ আজ হুমকির মুখে পড়ছে ।
জানা যায়, চলতি বছরে মহেশপুর উপজেলায় প্রায় ২০টি ইটভাটা রয়েছে
।এর মধ্যে হাতে গোনা কয়েকটি ভাটার লাইসেন্স থাকলেও অধিকাংশ
ইটভাটা লাইসেন্স বিহীন চালিয়ে যাচ্ছে ।
সরকারী নীতিমালায় রয়েছে আধুনিক ইটভাটা স্থাপন করতে হবে এবং
কাঠের পরিবর্তে কয়লা দিয়ে ইট পোড়াতে হবে। কিন্তু কয়েকটি ভাটা
মালিক তা মানলেও বাকিরা সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
পুরাতন ফিট চিমনি পদ্ধতি ব্যবহার করছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন
সংক্রান্ত কর্মকান্ড আইন থাকলেও অধিকাংশ ভাটা মালিক তা মানছেন
না। স্কুল-কলেজ, হাসপাতাল এমনকি সড়কের ৩ কিলোমিটারের মধ্যে ভাটা
স্থাপন সরকারী আইন লঙ্ঘন হলেও অধিকাংশ ভাটামালিক তা তোয়াক্কা করে
না। ফলে ভাটার বিষাক্ত ধোঁয়া ,ভাটার কাজে চালিত ফিটনেছ বিহীন
গাড়ির ধুলাবালিতে সৃস্টি হচ্ছে নানা রোগব্যাধি।

ইটভাটা তৈরির কারণে যেমন আবাদি জমি নষ্ট হচ্ছে ,তেমনি ইট
পোড়াতে ফলজ,বনজ,ওষদি গাছ সহ নানা প্রজাতির গাছ কেটে ফেলা
হচ্ছে।
মহেশপুর উপজেলা কৃর্ষি কর্মকর্তা কৃষিবিদ আবু তালহা বলেন,
ইটভাটা তৈরির কারণে দিন দিন কৃষি জমি হ্রাস পাচ্ছে। এছাড়াও
ভাটা গুলো আবাদি জমির কাছে হওয়ার ভাটার ধুলাবালি ও ধোঁয়ার কারণে
আবাদী জমির ফসল উৎপাদন কমে যাচ্ছে । এব্যপারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের
আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন ব্যাক্তিবর্গ ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451