মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাঁঠালিয়ায় যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০১৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঠালিয়ায় সাফল্যের সাথে মাস ব্যপী যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ শনিবার পরীক্ষার মাধ্যমে সমাপ্ত হয়েছে। জেগেছে যুব, জেগেছে দেশ, ২০৪১ এ উন্নত বাংলাদেশ। এ শ্লোগানকে সামনেরেখে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণের ইনেসক্ট্রটর এইচ.এম মাহবুব শরীদ ও এস.এম এ পারভেজ জানায়, সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রীত গাড়ীতে মোট ৪০ জন প্রশিক্ষর্ণাথীকে এক মাস ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কম্পিউটার অপারেট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা করা হয়েছে। সকল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হবে। প্রশিক্ষর্ণাথী শিরিন আক্তার জানায়, কম্পিউটার সম্পর্কে ইতিপূর্বে আমাদের কোন ধারণা ছিল না। এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা খুবই উপকৃত হয়েছি কিন্তু কোর্সের মেয়াদ ১ মাসের বেশী হওয়া উচিত ছিল। সল্প সময়ে আমাদের পক্ষে খুব বেশী শেখা সম্ভব হয়নি। ঝালকাঠি জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে কোর্সে সর্বপ্রকার সহযোগিতা করেন কাঠালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। তিনি জানান পরবর্তীতে আবারো কাঠালিয়ায় এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451