শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘গ্রহণযোগ্য ওসুষ্ঠু নির্বাচন দেখতে চায় মালয়েশিয়া’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৩৯ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল।

 

 


বাংলার প্রতিদিন ডটকম, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় মালয়েশিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে মালয়েশিয়ার পার্লামেন্টের প্রতিনিধিরা এমন মনোভাবের কথা জানিয়েছেন।

আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার পার্লামেন্টের তিনজন সদস্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে দেশের চলমান পরিস্থিতি রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে তুলে ধরেন আলোচনার বিষয়বস্তু।
মির্জা ফখরুল বলেন, ‘তাঁরা (মালয়েশিয়ার পার্লামেন্টের প্রতিনিধি) সবাই চান বাংলাদেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তাঁরা বারবার বলেছেন, আমরা অপেক্ষা করে আছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে হস্তান্তর সেটা দেখার জন্য।’

গত সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন কানাডার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। একই দিন সকালে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451