রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল পরিমাণ নকল আজিজ বিড়ি উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪০৯ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহজাহানের বাড়ি
থেকে ১ কোটি টাকার নকল আজিজ বিড়ি, তামাক, ব্রান্ডরোল উদ্ধার
করেছে ভ্রাম্যমাণ আদালত। ০৮.১১.২০১৭ ইং সকালে এ অভিযান চালানো
হয়। এঘটনার সাথে জড়িত কাওকে আটক করা যায়নি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপনে কালীগঞ্জ উপজেলার
দেবরাজপুর গ্রামের শাহজানের বাড়িতে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ভরসা
গ্রুপের নকল আজিজ বিড়ি তৈরি করছে। এমন সংবাদে সেখানে
বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন
কবির এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় মূলহোতা শাহজাহান
পালিয়ে গেলেও বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল আজিজ বিড়ি, বিড়ি
তৈরির কাগজ , তামাক, ব্যান্ডরোল উদ্ধার করা হয়। তার আনুমানিক মূল্য
কোটি টাকা। পরে উদ্ধারকৃত মালামাল কাস্টমস এর নিকট হস্তান্তর করা
হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ কাস্টমস এর উপ-বিভাগীয়
কমিশনার রোকসানা খাতুন, ভরসা গ্রুপের রফিকুল ইসলাম রফিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451