সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় কানাডা’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০১৭
  • ৫১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় কানাডা’

বাংলার প্রতিদিন ডটকম,

কানাডার পার্লামেন্টের প্রতিনিধিরা বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কানাডার পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন ঢাকায় সফররত কানাডার সংসদের প্রতিনিধিরা। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিটে শেষ হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়েছে। ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছেন। তাঁরা সবার অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন চান।

বিএনপির মহাসচিব বলেন, কানাডার প্রতিনিধিরা বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে যান। যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে।

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের মূল প্রস্তাবনাগুলো কানাডার প্রতিনিধিরা সংগ্রহ করেছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, বৈঠকে এসব বিষয় নিয়েও আলোচনা প্রাধান্য পেয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল।

কানাডার পার্লামেন্টের সদস্য ইয়াসমিন রাস্তান্সকির নেতৃত্বে ওই প্রতিনিধিদলে ছিলেন সালমা আতাউল্লাহ জাহ, থমাস মুলকার, ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়াট প্রিফনথিন, কো-অর্ডিনেটর সৈয়দ শাহ নেওয়াজ মহসিন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

এর আগে সকালে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451