রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে চুরির অপবাদে কারখানার দুই শ্রমিককে নির্যাতন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০১৭
  • ৪২৯ বার পড়া হয়েছে
bdr

 

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামে গেলি
ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক এক ব্যাটারী তৈরী কারখানায় চুরির অপবাদ
দিয়ে দুই শ্রমিককে সোমবার সকালে বাসা থেকে কারখানায় ডেকে
এনে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে।
পরে তাঁদের চাকুরীচ্যুত করে এলাকা না থাকার শর্তে লিখিত নিয়ে
ছেড়ে দেয়া হয়।
নির্যাতনের শিকার রাসু হোসেন (২৭) খুলনা জেলার দৌলতপুর থানার
গিলাতলা গ্রামের খোকন মিয়া ছেলে, অপরজন শাহিন আলম (২০)
পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার চরবলেশ্বর গ্রামের খলিল মিয়া ছেলে।
তাঁরা কারখানার পাশ্ববর্তী হাবিবুর রহমান ও মহসিনের বাসায় ভাড়া
থেকে ওই কারখানায় এক্সট্টা পদে চাকুরী করতো।
নির্যাতনের শিকার শ্রমিকেরা বলেন, তাঁরা দু’জনই সকালে বাসায়
ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরে কারখানার কর্মকর্তা নুর মোহাম্মদ
শিপন পাটোয়ারী কেওয়া পূর্ব খন্ড গ্রামের শামসুল হকের ছেলে কবির
হোসেনকে সাথে নিয়ে নিরাপত্তাকর্মীদের দিয়ে তাঁদের ঘুম থেকে
তুলে কারখানার নিয়ে আসেন। পরে চুরির অপবাদ দিয়ে কর্মকর্তারা
তাঁদের রশি দিয়ে বেঁধে কারখানার ভেতর বেধড়ক মারধর করে। মারধরের এক
পর্যায়ে শাহিন সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে সকাল ৯টার দিকে
কারখানা থেকে বের করে প্রধান ফটকের সামনে গলায় চোর লেখা কাগজ
ঝুঁলিয়ে জানালার গ্রীলের সাথে রঁশি দিয়ে বেঁধে রাখে। পরে বেলা
১১টার দিকে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে দ্রুত
তাদের হাতের বাঁধন খুলে কারখানার ভেতরে নিয়ে জোর করে সাদা
কাগজসহ কয়েকটি কাগজে স্বাক্ষর নিয়ে তাদের চাকুরীচ্যুতির ও
এলাকা ছেড়ে চলে যাওয়ার নোটিশ ধরিয়ে দেয়। নোটিশে কারখানা
কর্তৃপক্ষ তাঁদের বকেয়া বেতন পরিশোধে অপারগতা প্রকাশ করেন।
কবিরের নেতৃত্বে কয়েকজন তাদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত এলাকা থেকে
চলে যাওয়ার আদেশ দেন। তাঁরা আরো জানায়, শাহিনের ভাড়া বাসার

সামনে কারখানার একটি সীসার দন্ড পাওয়া যায়। এর জের ধরে তাঁদের
চোর সাব্যস্ত করে অমানুষিক নির্যাতন চালানো হয়।
এব্যাপারে কারখানার কর্মকর্তা নুর মোহাম্মদ শিপন পাটোয়ারী মারধরের
কথা স্বীকার করে জানান, তাদেরকে থানায় দিলে পুলিশের ঝামেলায় পড়তে
হতো। এর চেয়ে ভাল মারধর করে সামান্য শাস্তি দিয়ে তাদের চাকুরী থেকে
অব্যাহতি দিয়ে এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।
স্থানীয় কবির হোসেন জানান, আমরা এই কারখানায় ব্যবসা বাণিজ্য
করি। তাই কারখানার বিষয়ে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়। ছেলে দুটি
চোর ছিল তাই তাদের শাস্তি দেয়া হয়েছে।
এবিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক ঘটনাস্থল
পরিদর্শন করে বলেন, নির্যাতনের শিকার শ্রমিকেরা যদি থানায় লিখিত
অভিযোগ দেয় তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451