বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার প্রথম জয় খুলনাকে হারিয়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০১৭
  • ৫০৬ বার পড়া হয়েছে
খুলনাকে হারিয়ে

স্পোর্টস ডেস্কঃ 

দলে একাধিক বিদেশি তারকা, তারপরও প্রথম ম্যাচটা হেরে যায় ঢাকা ডায়নামাইটস। সিলেটের বিপক্ষে আগের ম্যাচটা হেরে বেশ চাপে ছিলেন সাকিব আল হাসান। তবে আপাতত চাপমুক্ত ডায়নামাইটসের অধিনায়ক। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেল তাঁর দল।

টস হেরে ব্যাটিং করতে নেমে খুলনার বোলারদের পিষ্ট করে ২০২ রানের বড় স্কোর দাঁড় করে ঢাকা ডায়নামাইটস। জবাবে ১৩৭ রানেই শেষ হয় খুলনার ইনিংস।

২০৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে কখনই সপ্রতিভ ছিলেন না খুলনার ব্যাটসম্যানরা। শুরুতেই জোড়া আঘাত করে খুলনার ইনিংস কাঁপিয়ে তোলেন সাকিব আল হাসান। ৮ রানের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও কার্লোস ব্রাফেটকে ফেরান এই স্পিনার। চ্যাডউইক ওয়ালটন কিছুটা হাত খোলার চেষ্টা করেছিলেন। তাঁকেও ফেরান সাকিব।

৪৩ রানে তিন উইকেট ফেরান খুলনা আর কখনই ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১৩৭ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। জফরা আর্চার করেন সর্বোচ্চ ৩৬ রান। এ ছাড়া ওয়ালটন ৩০ ও রিলে রুশো করেন ২৩ রান।

আবু হায়দার রনি তিনটি উইকেট নেন। এ ছাড়া সাকিব ও খালিদ আহমেদ নেন দুটি করে উইকেট।

এর আগে আজ টস হেরে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিল ঢাকা ডায়নামাইট। উদ্বোধনী জুটিতে আসে ৩৬ রান। সেখানে কুমার সাঙ্গাকারার অবদান ১২ বলে ২০ রান। এই ব্যাটসম্যান আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৯ ওভারে ১১৬ রান যোগ করেন ক্যামেরন দেলপোর্ট ও এভিন লুইস। ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দেলপোর্ট। দলীয় ১৫৬ রানে লুইস ফিরে যান। ৪০ বলে ৬৬ রান করেন তিনি। এরপর ১৫তম ওভারে ৬৪ রান করা দেলপোর্ট ফিরে গেলে ঢাকার রানের চাকাটা স্থবির হয়ে পড়ে। সাকিব আল হাসান, কাইন পোলার্ডরা তেমন কিছুই করতে পারেননি। সাকিব এক ও পোলার্ড করেন পাঁচ রান। শেষে দিক সুনীল নারাইন ১১ বলে ১৬ রান করলে শেষ পর্যন্ত ২০২ রানের বড় সংগ্রহ পায় ঢাকা ডায়নামাইটস।

খুলনা টাইটানসের আবু জায়েদ ও শফিউল ইসলাম নেন দুটি করে উইকেট।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, খালেদ আহমেদ, সুনীল নারাইন, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, কাইরন পোলার্ড ও ক্যামেরন দেলপোর্ট।

খুলনা টাইটানস একাদশ : মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আরিফুল হক, রিলে রুশো, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, জফরা আর্চার ও আকিলা ধনঞ্জয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451